দুয়ারের ত্রাণের নামের তালিকা নিতে গিয়ে বচসা গন্ডগোল মারধর আক্রান্ত ৩ - The News Lion

দুয়ারের ত্রাণের নামের তালিকা নিতে গিয়ে বচসা গন্ডগোল মারধর আক্রান্ত ৩

 


দি নিউজ লায়ন;   দুয়ারের ত্রাণের নামের তালিকা নিতে গিয়ে বচসা গন্ডগোল মারধর আক্রান্ত ৩, এই ঘটনার পর আক্রান্তরা থানা লিখিত অভিযোগ জানিয়েছে। তদন্তে নেমেছে  পুলিশ, শুধুই কি নামের তালিকা নিয়ে গন্ডগোল,না রাজনৈতিক আক্রোশের শিকার এইসব ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। বসিরহাট মহাকুমার হাসনাবাদ ব্লকের ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শুলকুনি গ্রামের ঘটনা।


 হাসনাবাদ এর বিডিও অফিসের  কয়েকজন আধিকারিক সঙ্গে ছিলেন ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন  তৃণমূলের প্রধান মনোরঞ্জন দাস, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য পিংকি দাস পাত্র ,গ্রামের জনৈক বাসিন্দা সন্তোষ সাউর বাড়িতে দুয়ারে ত্রাণের নামের তালিকা করতে গেলে। সেখানে আচমকাই বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। আচমকা সন্তোষ সাউ ও গোবিন্দ তার মেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ তারপর প্রতিবাদ করলে বিডিও অফিসের সরকারী কর্মীকে মারধর করে, বাধা দিতে আসলে তৃণমূল নেতাতাকে মারধোর করে এমনকি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য পিংকি দাস পাত্রকে  মারধোর করে বলে অভিযোগ। বাদ যায়নি  ৬২ বছরের বৃদ্ধা মোহিনী সাউ, তাকে বাশ দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।


 বৃদ্ধা ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিংকি দাস পাত্রকে টাকি  গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে। ঐ এলাকায়। এর পিছনে পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব না পারিবারিক গন্ডগোল সবটাই তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ, সন্তোষ সাউ ও তার মেয়ে পৃতী সাউ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে হাসনাবাদ থানায়, পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.